ভিয়েনা ০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

তুষারপাতে বিপর্যস্ত সুইডেন, মাইনাস তাপমাত্রা জার্মানিতেও

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
  • ১১৫ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: প্রচণ্ড তুষারপাতে বিপর্যস্ত সুইডেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানী স্টকহোমসহ দেশটির বেশির ভাগ অঞ্চলের মানুষ। এ অবস্থায় যেকোনো দুর্ঘটনা এড়াতে দেশজুড়ে দূরপাল্লার যান চলাচল সীমিত করা হয়েছে। বিভিন্ন স্থানে জারি করা হয়েছে সতর্কতা।

বছরের এ সময়টিতে সুইডেনে তুষারপাত স্বাভাবিক হলেও, গেল তিন দিনের অস্বাভাবিক তুষারপাতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, প্রচণ্ড তুষারপাতে রাজধানী স্টকহোমের বিভিন্ন ঘরবাড়ি ও স্থাপনার পাশাপাশি রাস্তাঘাট ছেয়ে গেছে পুরু বরফে। দুর্ঘটনা এড়াতে দূরপাল্লার যান চলাচল সীমিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বন্ধ রয়েছে ট্রেন চলাচলও। রাস্তায় বরফ জমায় শীতকালীন বিশেষ চাকা ছাড়া গাড়ি নিয়ে বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

একই অবস্থা জার্মানির পূর্ব ও মধ্যাঞ্চলেও। দেশটির বাভারিয়া অঞ্চলে সোমবার (২১ নভেম্বর) ১৫ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া মাত্র এক দিনের ব্যবধানে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ১০ ডিগ্রিতে নেমেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তুষারপাতে বিপর্যস্ত সুইডেন, মাইনাস তাপমাত্রা জার্মানিতেও

আপডেটের সময় ০৫:৩৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২