ভিয়েনা ০১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

ঢাকায় বামবার কনসার্ট ২ ডিসেম্বর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
  • ৯১ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট: চ্যানেল আই ও বাংলাদেশ ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন (বামবা) যৌথভাবে ১ ডিসেম্বরকে ‘ব্যান্ড মিউজিক ডে’ ঘোষণা করে। এবার দিনটি উদযাপনের পালা। সেই লক্ষ্যে আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বামবার কনসার্ট।

ঢাকার আর্মি স্টেডিয়ামে হবে ‘ব্যান্ড মিউজিক ফেস্ট’ শীর্ষক এই কনসার্ট। এতে বামবার অন্তর্ভুক্ত ১৬টি ব্যান্ড গান পরিবেশন করবে। এ বছর আর কোনও কনসার্টে এত ব্যান্ডের অংশগ্রহণ দেখা যায়নি। চ্যানেল আই ও বামবার সঙ্গে কনসার্টটির আয়োজনে থাকছে গানবাংলা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশাল এই আয়োজনে পারফর্ম করবে ‘নগর বাউল’, ‘রেনেসাঁ’, ‘মাইলস’, ‘ওয়ারফেজ’, ‘অর্থহীন’, ‘আর্টসেল’, ‘ফিডব্যাক’, ‘সোলস’, ‘দলছুট’, ‘ভাইকিং’, ‘অবসকিওর’, ‘ক্রিপটিক ফেইট’, ‘শিরোনামহীন’, ‘মাকসুদ ও ঢাকা’, ‘পেন্টাগন’ ও ‘পাওয়ারসার্জ’।

এদিকে কনসার্টের টিকেট বিক্রি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। গেটসেটরকের (getsetrock.com) ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে টিকেট, যেটার মূল্য ৫০০ টাকা।

২ ডিসেম্বর দুপুর ১২টায় খুলবে স্টেডিয়ামের গেট। এরপর বেলা ২টা ১৫ মিনিটে শুরু হবে কনসার্টের মূল পর্ব।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকায় বামবার কনসার্ট ২ ডিসেম্বর

আপডেটের সময় ০৫:২৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২