ভিয়েনা ০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে প্রচন্ড তাপদাহে পুড়ছে অস্ট্রিয়াসহ ইউরোপ লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা ভাইরাল কৃষক কবির হোসেনের জানাজা অনুষ্ঠিত

টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৫ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল শহরের ডায়াবেটিস হাসপাতাল মোড় এলাকায় অভিযান চালিয়ে দুই ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নকল, ভেজাল, অনিবন্ধিত, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রি ও সংরক্ষণের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টা ১০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত টাঙ্গাইল সদর থানাধীন ডায়াবেটিস হাসপাতাল মোড় এলাকায় ওষুধ প্রশাসন টাঙ্গাইল, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ বিভাগের সমন্বয়ে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে বিভিন্ন ফার্মেসি পরিদর্শন করে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, অনিবন্ধিত ওষুধ সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও রাখার বিষয়গুলো শনাক্ত করা হয়। এ ঘটনায় দুইটি ফার্মেসির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
পরে ‘ওষুধ ও কসমেটিকস আইন-২০২৩’-এর ৪০(খ) ও ৪০(ঘ) ধারার লঙ্ঘনের দায়ে দুই মামলায় মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে ওষুধ প্রশাসন টাঙ্গাইলের ওষুধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় অনিবন্ধিত, নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, আইন অমান্যকারী ফার্মেসির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা

আপডেটের সময় ০২:৫৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬