ভিয়েনা ০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে প্রচন্ড তাপদাহে পুড়ছে অস্ট্রিয়াসহ ইউরোপ লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা ভাইরাল কৃষক কবির হোসেনের জানাজা অনুষ্ঠিত

লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৫ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলায় আগ্রাসী হয়ে ওঠেছে বেওয়ারিশ কুকুর। দুইদিনে কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন ২০ জন। এদের মধ্যে রয়েছেন নারী, শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে ৭ জন চিকিৎসা নিয়েছেন। এরআগে বুধবার আরও ১৩ জন কুকুরের কামড়ে আক্রান্ত হন। অধিকাংশ আক্রান্তরা উপজেলার বদরপুর ইউনিয়নের বাসিন্দা। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে।

এছাড়াও বর্তমানে উপজেলার বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে আক্রান্ত হচ্ছেন অনেকে। যারা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলেও জানা গেছে। হঠাৎ করেই কুকুর আগ্রাসী হয়ে ওঠায় সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এসব কুকুরের মধ্যে কিছু কিছু কুকুর রোগাক্রান্ত। এসব রোগাক্রান্ত কুকুরগুলোর চিকিৎসায় সংশ্লিষ্টদের কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি।

এ বিষয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. আবু মাহমুদ তালহা বলেন, বর্তমানে কুকুরের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আক্রান্ত হয়ে যারা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছেন তাদের বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাকসিন ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তবে সামনে যেহেতু কুকুরের প্রজনন মৌসুম তাই সবাইকে সাবধানে চলাফেরা করতে হবে। তাহলেই কুকুরের কামড় থেকে রক্ষা পাওয়া যাবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :

টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০

আপডেটের সময় ০২:৫২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬