ভিয়েনা ০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা লালমোহনে স্কুলছাত্রের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা: অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার, অভিযোগ মাচাদোর লালমোহনে জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্তির চেষ্টা, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

মুক্তি পেল অপূর্ব ও নিহার নাটক মন-দুয়ারী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬০৪ সময় দেখুন

ইবিটাইমস: প্রথমবার একসঙ্গে জুটি হয়ে ‘মন-দুয়ারী’ নাটকে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনিন নাহার নিহা।

জাকারিয়া সৌখিন পরিচালিত নাটকটি মঙ্গলবার সন্ধ্যায় সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

পারিবারিক সম্পর্ক এবং প্রেমের গল্পে নির্মিত হয়েছে ‘মন-দুয়ারী’। নাটকে দেখা যাবে, অপূর্ব নিউইয়র্ক থেকে দেশে এসেছেন তার দাদিকে নিয়ে যেতে। কিন্তু পরিবারের লোকজন বাধা হয়ে দাঁড়ায়। এদিকে নিহার সঙ্গে অপূর্বর পরিচয় হয়। দুজন ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়ায়। আর নিহা অপূর্বর মনের সব বন্ধ দুয়ার খুলে দেয়। তাই সে মেয়েটির নাম দেয় ‘মন-দুয়ারী’।

নাটকটি যৌথভাবে রচনা করেছেন নাসির খান এবং জাকারিয়া সৌখিন। অন্যান্য বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, আমিনুর রহমান বাচ্চু, শফিউল আলম বাবু, মিলি মুন্সী, শারমীন সুলতানা শর্মী, রাইসা প্রমুখ।

‘মন-দুয়ারী’ নাটকে দুটি গান আছে। সোমেশ্বর অলির কথায় একটি গানের সুর-সংগীত করেছেন সাজিদ সরকার, গেয়েছেন কনা এবং রেহান রসূল। আর দ্বিতীয় গানটি লিখেছেন লিমন। সুর এবং কণ্ঠ নাজির মাহমুদ, সংগীত সজীব দাশ।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মুক্তি পেল অপূর্ব ও নিহার নাটক মন-দুয়ারী

আপডেটের সময় ০৫:৪৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫