ভিয়েনা ১১:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে যুক্তরাষ্ট্র ও মরক্কো সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর জাতি গঠনে স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ঝিনাইদহে মহাসড়কে নছিমন-করিমনসহ অবৈধ যান চলাচল নিষিদ্ধ,আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি টাঙ্গাইলে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার গত মাসে ইরানে হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত: ওয়াল স্ট্রিট জার্নাল উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর তুচ্ছতাচ্ছিল্য পেরিয়ে সফলতার গল্প ২৩ জাতের আঙুরে স্বপ্ন বুনছে কলেজছাত্র পারভেজ লালমোহনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন লালমোহনে ভূমিহীনদের জমি জবরদখল চেষ্টার অভিযোগ

নভেম্বরে খুলে দেয়া হবে সেন্টমার্টিন দ্বীপ, যেতে পারবেন পর্যটকরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৩২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্টমার্টিন দ্বীপ খুলে দেয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান।। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সাংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

সচিব আরও জানান, প্রতিদিন ২ হাজার পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন। এই সুযোগ থাকবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। শুধু শেষ দুই মাস অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে রাতে সেন্টমার্টিনে থাকা যাবে।

উল্লেখ্য, দেশের সর্ব-দক্ষিণের দ্বীপ সেন্টমার্টিন। কক্সবাজার থেকে সমুদ্রপথে ৬ ঘণ্টার জাহাজযাত্রা শেষে দ্বীপটিতে পৌঁছান ভ্রমণপিপাসুরা। সাগরের স্বচ্ছ নীল জলরাশি আর দ্বীপের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ সবাই।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মতে সেন্টমার্টিন দ্বীপে ৯ মাস (ফেব্রুয়ারি থেকে অক্টোবর) সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ বন্ধ থাকবে। দ্বীপের বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এই সময় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর দাবি জানালেও সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি।

ঢাকা/এসএস

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নভেম্বরে খুলে দেয়া হবে সেন্টমার্টিন দ্বীপ, যেতে পারবেন পর্যটকরা

আপডেটের সময় ০১:৫৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫