ভিয়েনা ১১:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

শুক্রবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
  • ১৩৫ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঘণ্টা বেজে উঠেছে। চলতি মাসে অস্ট্রেলিয়া শুরু হচ্ছে টি-টোয়েন্টির মেগা আসর। বিশ্ব মঞ্চে অংশ নেয়ার আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ। শুক্রবার ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে মোকাবেলার মধ্য দিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

ক্রাইস্টচার্চে ম্যাচ শুরু শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮টায়।

স্বাভাবিকভাবে এই সিরিজে বাংলাদেশের অবস্থান নড়বড়ে। বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান। বাংলাদেশের প্রত্যাশা ভালো কিছু করার।

বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় মিরাজ বলেছেন, ‘আসলে দেখুন ফলাফল তো আমাদের হাতে নেই। আমরা প্রক্রিয়া অনুসরণ করতে পারি এবং ব্যক্তিগতভাবে ভালো ক্রিকেট খেলতে পারি। সাকিব ভাই আজকে আমাদের সঙ্গে জয়েন করেছেন, এটা আমাদের জন্য বড় সুবিধা। কারণ সবশেষ সিরিজে সাকিব ভাই ছিলেন না। এখন আমাদের পরিপূর্ণ দল হয়েছে। আমরা সবাই একসঙ্গে অনুশীলন করে মাঠে নামতে পারব।’

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শুক্রবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

আপডেটের সময় ০৬:৪৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২