ভিয়েনা ০৪:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

করোতোয়ায় নৌকাডুবি : ৬৮ মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
  • ১১৭ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট: পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নারী ৩০ জন, শিশু ২১ জন এবং পুরুষ ১৭ জন। উদ্ধার অভিযান এখনও চলছে। যদিও নদীর বিভিন্ন অঞ্চলে মরদেহ ভেসে উঠতে শুরু করেছে।

মঙ্গলবার দুপুরে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন মাড়েয়া ইউনিয়ন পরিষদে স্থাপিত তথ্যকেন্দ্র থেকে সাংবাদিকদের এতথ্য জানান।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, নিখোঁজদের খুঁজে পেতে নদীর পাড়ে অপেক্ষায় রয়েছে অনেক পরিবার। তাঁদের চোখে স্বজন হারানোর অশ্রু। অনেকে করছেন শোকের মাতম।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি আজ প্রতিবেদন পেশ করবেন বলে জানা গেছে। জেলা প্রশাসক জহুরুল ইসলাম জানান, বিভিন্নভাবে খোঁজ খবর নিয়ে যতদূর জানা গেছে, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে গত রোববার এই নৌকাডুবির ঘটনা ঘটে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোতোয়ায় নৌকাডুবি : ৬৮ মরদেহ উদ্ধার

আপডেটের সময় ০৭:০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২