ভিয়েনা ০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • ১২৮ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে যাওয়ার লক্ষ্য পূরণে সফল বাংলাদেশের মেয়েরা। আয়ারল্যান্ডের মেয়েদের উড়িয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে পা রাখল নিগার সুলতানার দল।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রোববার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে আইরিশদের ৭ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। হারলেও বিশ্বকাপের টিকেট পেয়েছেও আইরিশরাও। বাছাইপর্বের রানার্সআপ হয়ে মূল পর্বের টিকেট পেয়েছে আইরিশ মেয়েরা।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ৮ উইকেটে ১২০ রান তোলে বাংলাদেশ নারী দল। এই রান তুলতে বড় ভূমিকা ছিল ফারজানা হকের। দলের হয়ে তিনি একাই খেলেছেন ৬১(৫৫) রানের ইনিংস। ফারজানার লড়াকু ইনিংস আর রোমানার ২১ রানের ইনিংসে ভর করে ১২০ রানের পুঁজি পায় বাংলাদেশ।

এই রান তাড়া করতে নেমে ১১৩ রানে থামে আয়ারল্যান্ড। ব্যাট হাতে ২১ রান করা রোমানা বল হাতেও দারুণ ভূমিকা রাখেন। নিজের কোটার ৪ ওভার বোলিং করে মাত্র ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এ ছাড়া দুটি করে নেন সানজিদা, নাহিদা ও সোহেলি। ফলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের দল।

ব্যাট হাতে আয়ারল্যান্ডের আরলিনে কেলি অপরাজিত ২৮ রান করেন। এ ছাড়া ম্যারি ওয়ার্ল্ডন ১৯, এইমেয়ার রিচার্ডসন ১৮, কারা মারি ১৩ ও অধিনায়ক লরা ডিলানি ১২ রান করেন।

এর আগে ২০১৮ ও ২০১৯ সালে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ খেলেছিল বাংলার মেয়েরা। এবারও তাই হলো। এবার মূল পর্বে মেয়েদের আলো ছড়ানোর অপেক্ষা।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

আপডেটের সময় ০৬:০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২