ভিয়েনা ১১:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা

চ্যাম্পিয়নদের ফুলেল সংবর্ধনা, বিমানবন্দরে মানুষের ঢল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২১:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
  • ৬৫ সময় দেখুন

স্পোর্টস রিপোর্টার: দক্ষিণ এশিয়া জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ঢাকায় পা রেখেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সাবিনা-সানজিদারা।

বুধবার দুপুরে ঢাকায় পা রাখে গোলাম রব্বানী ছোটনের দল। ঢাকায় পা রাখার পর বিমানবন্দরেই ফুলেল শুভেচ্ছা পেয়েছেন তাঁরা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারাসহ বিভিন্ন মহলের প্রতিনিধিরা সংবর্ধনা জানিয়েছেন মেয়েদের।

এ ছাড়া নারী ফুটবলারদের জন্য বিমানবন্দরে ছিলেন শতশত ভক্তরা। দেশের পতাকা ও নানারকম শুভেচ্ছা বার্তায় নিয়ে বিমানবন্দরে সাবিনাদের স্বাগতম জানাচ্ছেন ভক্তরা। এরপরই ছাদখোলা বাসে করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভবনে যান লাল-সবুজের মেয়েরা।

বিমানবন্দর থেকে সাবিনাদের ছাদখোলা বাস এয়ারপোর্ট, কাকলী, প্রধানমন্ত্রী কার্যালয়, বিজয় সরণি ফ্লাইওভার, তেজগাঁও, মগবাজার হয়ে মৌচাক-কাকরাইল-ফকিরাপুল-মতিঝিল হয়ে পৌঁছাবে বাফুফে ভবনে। এরপর সেখানে মতিঝিলে বাফুফে ভবনে গেলে সভাপতি কাজী সালাউদ্দিন খেলোয়াড়দের সংবর্ধনা দেন।

গত সোমবার সাফের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে বাংলাদেশ নারী দল।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চ্যাম্পিয়নদের ফুলেল সংবর্ধনা, বিমানবন্দরে মানুষের ঢল

আপডেটের সময় ০৭:২১:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২