ভিয়েনা ০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন ধলীগৌরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী স্লোভেনিয়া বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল ও উন্নত হয়েছে: সি চিনপিং পুতিন-ট্রাম্পের বৈঠক স্থায়ী হলো এক ঘণ্টারও কম সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী অনুমোদন পেল টাঙ্গাইলের তিন সেতু, বদলে যাওয়ার অপেক্ষায় পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা চরফ্যাশনের বালুচরে সাম্মাম চাষে সফল নুরু, ৫০ হাজারে আয় ২ লাখ টাকা

পাচারকৃত অর্থ দেশে ফেরত আনতে টাস্কফোর্সের পুনর্গঠন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩০:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
  • ১০৯ সময় দেখুন

ঢাকা: বিদেশে পাচার করা অর্থ দেশে ফেরত আনতে টাস্কফোর্স পুনর্গঠন করেছে সরকার। ২০১৩ সালে গঠিত ১০ সদস্যের এই টাস্কফোর্সের সদস্য সংখ্যা এখন ১৪ জন।

রোববার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে। এতে বলা হয়, অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে টাস্কফোর্স পুনর্গঠন করা হয়েছে। টাস্কফোর্সের কার্যপরিধিও নতুন করে নির্ধারণ করা হয়েছে।

পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ, তথ্য সংগ্রহ ও অভ্যন্তরীণ সমন্বয় করবে এই টাস্কফোর্স। পাশাপাশি পাচারকৃত সম্পদ উদ্ধারে করা কোনো মামলা দ্রুত নিষ্পত্তিতে বাধা এলে তা চিহ্নিত করে নিরসনে টাস্কফোর্স ব্যবস্থা নেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

টাস্কফোর্সের আহ্বায়ক থাকছেন অ্যাটর্নি জেনারেল এবং সদস্য সচিব বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উপপ্রধান কর্মকর্তা। অন্যান্য সদস্যরা হলেন-ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান কর্মকর্তা, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (মানিলন্ডারিং), আর্থিক প্রতিষ্ঠান বিভাগের  যুগ্মসচিব (কেন্দ্রীয় ব্যাংক), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব, জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের মহাপরিচালক, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের  মহাপরিচালক (জাতিসংঘ), সিআইডির বিশেষ পুলিশ সুপার, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (বৈদেশিক মুদ্রানীতি বিভাগ)।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পাচারকৃত অর্থ দেশে ফেরত আনতে টাস্কফোর্সের পুনর্গঠন

আপডেটের সময় ০৬:৩০:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২