ভিয়েনা ০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান “আপনি হৃদয়ের প্রধানমন্ত্রী”, আমাদের ভোলা-বরিশাল সেতু করে দেবেন-বরিশালে তারেক রহমানকে পার্থ বিএনপি’র নেতা-কর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত-৮ হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসককে মারধর, জরুরি বিভাগ ২ ঘণ্টা বন্ধ প্রচারণায় বাধার অভিযোগে টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন ১২ তারিখে ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ এসেছে : জামায়াত আমীর জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ছোট-বড় সকলেই বিনামূল্যে চিকিৎসা দেয়া পাবে : মুজিবুর রহমান দেশে ইনসাফ কায়েম করতে চাচ্ছে জামায়াতে ইসলামী : অধ্যাপক মুজিবুর রহমান বর্ষা নিক্ষেপে স্বর্ণপদক পেলাে ঝালকাঠির মেয়ে ফারজানা

ঝালকাঠিতে হামলায় বিএনপির প্রতিবাদ সমাবেশ পন্ড, আটক- ১, আহত ১৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
  • ৪৩ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে দল ও জোটের নেতাদের বাড়ি-গাড়িতে হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে বিএনপির প্রতিবাদ সমাবেশ আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের হামলায় পন্ড হয়ে যাবার অভিযোগ পাওয়া গেছে। হামলায় বিএনপির ১৫ নেতাকর্মী আহত হয়। এ সময় জেলা স্বেচ্ছা সেবক দলের সহ-সভাপতি বাচ্চু হাসান খানকে আটক করে পুলিশ।

শনিবার বেলা ১১টায় শহরের জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশের শুরু করে। এ সময় আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএনপির সমাবেশস্থলে এসে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে বিএনপির ১৫ নেতাকর্মী আহত হয় বলে দাবী করেছে বিএনপি। এ সময় পুলিশ উভয় পক্ষকেই সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এতে পন্ড হয়ে যায় বিএনপির সমাবেশ।

ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন জানান, সম্প্রতি দল ও জোটের নেতাদের বাড়িতে-গাড়িতে হামলার প্রতিবাদে আজ শনিবার ঝালকাঠিতে জেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এসময় আওয়ামী লীগ নেতাকর্মীরা আগে থেকেই ওই এলাকায় অবস্থান নেয়। প্রতিবাদ সমাবেশ শুরু করলে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের হামলায় তা পন্ড হয়ে যায়।

সমাবেশে অংশ নেয়া কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিন জানান, আওয়ামী লীগ সারাদেশে হামলা মামলা করে আমাদের গণতান্ত্রিক আন্দোলনটুকুও করতে দিচ্ছেনা। তার প্রমান আজ ঝালকাঠিতেও তারা রেখেছে।

বাধন রায় /ইবিটাইমস

জনপ্রিয়

এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে হামলায় বিএনপির প্রতিবাদ সমাবেশ পন্ড, আটক- ১, আহত ১৫

আপডেটের সময় ০৮:২২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২