ভিয়েনা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭ যারা সন্ত্রাসের উপর নির্ভর করে তারা সফল হবে না – সিরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট এরদোগান রাশিয়া বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি আর উত্তপ্ত করতে চাচ্ছে না আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের আমীরে জামায়াতের আগমন উপলক্ষে টাঙ্গাইল সংবাদ সম্মেলন টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা পণ্ড তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প প্রায় দুই লক্ষ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে সুইট এগ্রোভেট লিঃ এর বার্ষিক সেলস্ কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

অধ্যাপক তাজমেরী গ্রেপ্তার, ঢাবির বিএনপিপন্থি শিক্ষকদের প্রতিবাদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
  • ৩২ সময় দেখুন

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. তাজমেরী এস ইসলামকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ করেন তাঁরা।

বিজ্ঞপ্তিতে শিক্ষক নেতারা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস ইসলামকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সাদা দলের শিক্ষকরা বলেন, ‘অধ্যাপক ড. তাজমেরী এস ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন খ্যাতিমান ও সফল শিক্ষকই ছিলেন না, তিনি অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষকনেতা ছিলেন। তিনি একজন রসায়নবিদ হিসেবে কেবল দেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও সমানভাবে সুপরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান, বিজ্ঞান অনুষদের একাধিক মেয়াদে নির্বাচিত ডিন, রোকেয়া হলের প্রভোস্ট, শিক্ষক সমিতির সভাপতি এবং সিনেট ও সিন্ডিকেট সদস্য হিসেবেও সাফল্যের সঙ্গে দায়িত্বপালন করেছেন। এমন একজন কৃতি শিক্ষাবিদকে মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার এবং জামিন বাতিল করে কারান্তরীণ করা ঘটনাকে আমরা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে মনে করি।’

তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে ঢাবি শিক্ষকেরা বলেন, ‘অধ্যাপক ড. তাজমেরী এস ইসলামের প্রতি সরকারের এ নির্মম আচরণে আমরা শিক্ষক সমাজ ক্ষুব্ধ ও মর্মাহত। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দিতে হবে। অন্যথায় তাঁকে মুক্ত করতে শিক্ষক ও পেশাজীবী সমাজ জোর আন্দোলনে বাধ্য হবে।’

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অধ্যাপক তাজমেরী গ্রেপ্তার, ঢাবির বিএনপিপন্থি শিক্ষকদের প্রতিবাদ

আপডেটের সময় ০৫:৩৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২