ভিয়েনা ১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

নিউজিল্যান্ডের জয়রথ থামিয়ে রেকর্ড বাংলাদেশের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৯:২২ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
  • ১০৯ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের জয়রথ থামলো বাংলাদেশের কাছে। বুধবার মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকার পর বাংলাদেশের কাছে হারলো কিউইরা। নিউজিল্যান্ডের মাটিতে তিন ফরম্যাট মিলিয়ে প্রথম জয়ে ইতিহাসও গড়লো বাংলাদেশ। হারের বৃত্ত থেকে বেরিয়ে ইতিহাস গড়ে রেকর্ড বইয়ে অনেক কিছুই পাল্টে দিয়েছে বাংলাদেশ।

মাউন্ট মঙ্গানুইয়ে টেস্ট জয়ে বাংলাদেশের ইতিহাস সৃষ্টির পেছনে বড় অবদান পেসার এবাদত হোসেনের। দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে ৬ উইকেট নেন তিনি।

দ্বিতীয় ইনিংসে ৩৩ রানে শেষ আট উইকেট হারায় নিউজিল্যান্ড। পুরো টেস্টে এবাদত-তাসকিন-শরিফুল মিলে ১৩ উইকেট নিয়েছেন। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এক ম্যাচে পেসারদের সর্বোচ্চ উইকেট নেয়ার নয়া রেকর্ড এটি।

প্রথম টেস্টের শেষদিনে ৮ উইকেটের বড় জয় পায় টাইগাররা। কিউইদের দেওয়া ৪০ রানের টার্গেট, ২ উইকেট হারিয়েই গন্তব্যে পৌঁছে যায় বাংলাদেশ।

৫ উইকেটে ১৪৭ রান নিয়ে আজকের খেলা শুরু করে নিউজিল্যান্ড। তবে এবাদত-তাসকিনদের তোপে বেশিদূর এগোতে পারিনি নিউজিল্যান্ড, দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে গুটিয়ে যায়। ৪৬ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন পেসার এবাদত হোসেন। এছাড়া তাসকিন আহমেদের শিকার ৩ উইকেট। প্রথম ইনিংসে ১৩০ লিড নেওয়া বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪০ রানের।

এর আগে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৩২৮ ও বাংলাদেশ ৪৫৮ রান করে ১৩০ রানের লিড নেয়। এ জয়ে ফলে ১-০ তে এগিয়ে রইল বাংলাদেশ।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিউজিল্যান্ডের জয়রথ থামিয়ে রেকর্ড বাংলাদেশের

আপডেটের সময় ০৩:৫৯:২২ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২