ভিয়েনা ০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ১০ লাখ মানুষের করোনা শনাক্ত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
  • ১১৪ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: একদিনে করোনা সংক্রমণে বিশ্ব রেকর্ড করল যুক্তরাষ্ট্র। সেমাবার (৩ জানুয়ারি) দেশটিতে ১০ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। বলা হচ্ছে, দেশটিতে এই মুহূর্তে নতুন ধরন ওমিক্রন সুনামি চলছে।

জন হপকিন্স ইউনিভার্সিটি একই সময়ে এক হাজার ৬৮৮ জনের মৃত্যু রেকর্ড করেছে। এর আগের দিন মহামারি বিশেষজ্ঞ অ্যান্থনি ফসি বলেন, করোনার সংক্রমণ উলম্ব গতিতে বাড়ছে।

ওমিক্রনের জেরে যুক্তরাষ্ট্রে দ্রুত গতিতে বাড়ছে করোনার সংক্রমণ। সোমবার যে সংখ্যক করোনা শনাক্ত হয়েছে তা বিশ্বের মধ্যে রেকর্ড। দেশটিতে মাত্র চারদিন আগে শনাক্ত হয়েছিল পাঁচ লাখ ৯০ হাজার। যা এখন দ্বিগুণ হয়েছে। শুধু তাই নয় মহামারি শুরু হওয়ার পর এক দিনে এটাই সর্বোচ্চ সংক্রমণ। এর আগে কোনো দেশে এক দিনে এতো বেশি জনের করোনা শনাক্ত হয়নি।

অন্যদিকে, বর্তমানে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে এক লাখের বেশি মানুষ হাসপাতালে ভর্তি রয়েছেন। দেশটির স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যে জানা গেছে বিষয়টি।

বিশ্বজুড়ে করোনাভাইরাসের দুই ধরন ডেলটা এবং ওমিক্রনের কারণে সংক্রমণ যেভাবে বাড়ছে তাকে সুনামির সঙ্গে তুলনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচএ)। এই বিপজ্জনক পরিস্থিতির বিষয়ে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ১০ লাখ মানুষের করোনা শনাক্ত

আপডেটের সময় ০৪:৫৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২