ভিয়েনা ০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

চূড়ান্ত হল বিপিএলের ৬ দল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
  • ৪৭ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ৬টি দল চূড়ান্ত হয়েছে। ৮টি দল নিয়ে আগামী বিপিএল হওয়ার কথা থাকলেও বিসিবি’র পূর্বপরিকল্পনা অনুযায়ী ৬টি ফ্র্যাঞ্চাইজিকে বেছে নেওয়া হয়েছে।

বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন রাজশাহী এবং সাবেক চ্যাম্পিয়ন রংপুর থাকছে না আসন্ন বিপিএলে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, কুমিল্লা ও খুলনাকে নিয়ে আগামী বছরের বিপিএল অনুষ্ঠিত হবে।

পুরনো দলগুলির মধ্যে এবার বিপিএলে থাকছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এদিকে তিন অতি পরিচিত এবং প্রতিষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি বেক্সিমকো, বসুন্ধরা এবং জেমকন গ্রুপ এবার নেই বিপিএলে। তারা এবার ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহই প্রকাশ করেনি।

এদিকে প্রায় তিন বছর পর বিপিএলে ফিরছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিশ্বের নামী ক্রিকেটারদের দলে এনে বিপিএলকে তারা দিয়েছে ভিন্ন মাত্রা। সবশেষ ২০১৯ বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা। এরপর আরও দুটি আসর মাঠে গড়িয়েছে তবে তা বিসিবির ব্যবস্থাপনায়।

এবার পুরনো মডেলে ফিরে যাচ্ছে বিপিএল। প্লেয়ার অকশনের বাইরে তিন বিদেশি ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ পাবে প্রতিটি দল।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চূড়ান্ত হল বিপিএলের ৬ দল

আপডেটের সময় ০৬:২৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১