ভিয়েনা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

তুরস্কের পুলিশ প্রধানের সঙ্গে আইজিপির সাক্ষাৎ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩২:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
  • ৯৮ সময় দেখুন

ঢাকা: তুরস্কে ৮৯তম ইন্টারপোল জেনারেল অ্যাসেম্বলিতে অংশগ্রহণরত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ তুরস্কের পুলিশ প্রধান মেহমেত আকতাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে আইজিপি বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ, উভয় দেশের পুলিশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ইত্যাদি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়া, সৌহার্দ্য ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে সাইবার ক্রাইম, অর্গানাইজড ক্রাইম, ট্রান্সন্যাশনাল ক্রাইমসহ অন্যান্য অপরাধ শনাক্ত ও দমন কৌশল নিয়েও মতবিনিময় করেন উভয় দেশের পুলিশ প্রধান।

উল্লেখ্য, আইজিপি ইন্টারপোল সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বন্ধুপ্রতিম দেশগুলোর পুলিশ প্রতিনিধিদল এবং আসিয়ানপোলের প্রতিনিধিদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করছেন।

তিন দিনব্যাপী এ সম্মেলন বৃহস্পতিবার শেষ হবে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তুরস্কের পুলিশ প্রধানের সঙ্গে আইজিপির সাক্ষাৎ

আপডেটের সময় ০৬:৩২:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১