ভিয়েনা ০১:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা

ইউরোপজুড়ে করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
  • ১০৩ সময় দেখুন

ইউরোপ নিউজ ডেস্ক : জার্মানিতে বৃহস্পতিবার দৈনিক কভিড-১৯ সংক্রমণ এ যাবতকালের সর্বোচ্চ সংখ্যায় পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে ইউরোপজুড়ে আরো ৫ লাখ লোকের মৃত্যু হতে পারে এবং সংক্রমণ আবারো বাড়তে পারে।

এই শীতে ভাইরাসের আরেকটি ধরন এড়াতে যুক্তরাজ্যে প্রথম অ্যান্টি-কভিড পিল অনুমোদন এবং যুক্তরাষ্ট্র ব্যবসায়ীদের জন্য নতুন বিধান ঘোষণা করে তাদের কর্মীদের ভ্যাকসিন প্রদানের মাধ্যমে ভাইরাস প্রতিরোধে সক্ষম করে তোলার নির্দেশনার মধ্যে জার্মানিতে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার খবর পাওয়া গেল।

ইউরোপে সংক্রমণ বৃদ্ধি পাওয়া প্রসঙ্গে হু’র জরুরী বিষয়ক পরিচালক মাইকেল রায়ান সতর্ক করে দিয়ে বলেছেন, ‘আমি মনে করি ইউরোপে পর্যাপ্ত ভ্যাকসিন থাকা সত্ত্বেও কী ঘটছে সে দিকে দৃষ্টি রাখার ব্যাপারে এটি বিশ্বের জন্য একটি সতর্কতামূলক সংকেত।’

বারবার নতুন সংক্রমণে সাম্প্রতিক রেকর্ড ভঙ্গকারী রাশিয়ার পদাঙ্ক অনুসরন করে ক্রোয়েশিয়াও দৈনিক সংক্রমনের নতুন রেকর্ড করেছে। এখানে এক দিনে ৬ হাজার ৩১০ জন আক্রান্ত হয়েছে।

ইউরোপে সংক্রমণ বৃদ্ধির চলমান পরিস্থিতিতে হু’র ইউরোপ প্রধান ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে সতর্ক করেছেন, ‘একটি নির্ভরযোগ্য প্রক্ষেপণ’ অনুসারে বর্তমান গতিপথের অর্থ হলো ফেব্রুয়ারির মধ্যে ‘আরো পাঁচ লাখ লোকের মৃত্যু’ হতে পারে।

হু’র ইউরোপ প্রধান হ্যান্স ক্লুগ এক সংবাদ সম্মেলনে বলেছেন,‘আমরা পুনরায় মহামারিতে আক্রান্ত হচ্ছি।’ হু এ জন্য অপর্যাপ্ত টিকা দেয়ার হার এবং মাস্ক পরা ও সামাজিক দূরত্বের মতো প্রতিরোধমূলক ব্যবস্থার শিথিলতাকে দায়ী করেছে। ক্লুগ বলেন, যে সব দেশে ভ্যাকসিন প্রদানের হার কম সে সব দেশে হাসপাতালে ভর্তির হার বেশী।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউরোপজুড়ে করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে

আপডেটের সময় ০৫:১৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১