ভিয়েনা ০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ

সরকার এজেন্টের মাধ্যমে দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
  • ৫৯ সময় দেখুন

চট্টগ্রাম প্রতিনিধি: সরকার নিজেদের এজেন্টের মাধ্যমে দেশে দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন স্থানে তারা হামলা করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছে।

শনিবার বিকেলে চট্টগ্রাম বিএনপির কর্মিসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। সার্চ কমিটির নামে সরকার হুদামার্কা নির্বাচন কমিশন করতে চায় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মিসভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বিএনপির মহাসচিব বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখের বেশি মামলা দিয়েছে, গুম করেছে পাঁচশর বেশি মানুষ, আর হত্যা করেছে হাজারের বেশি। বর্তমানে তাদের এজেন্টের মাধ্যমে দেশে দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, বর্তমান সরকারের কোনো গ্রহণযোগ্যতা নেই, তারা কেবল মিথ্যা কথা বলে। তারা গণতন্ত্রের মোড়কে পরিকল্পিতভাবে একদলীয় শাসন প্রতিষ্ঠা করছে। এ কারণে নিজেদের মতো করে নির্বাচন কমিশন গঠন করতে চায়। এই সরকারের বিরুদ্ধে নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সরকার এজেন্টের মাধ্যমে দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

আপডেটের সময় ০৬:৪৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১