ভিয়েনা ০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার ঢাকায় পৌঁছবে বিমান পাইলট ক্যাপ্টেন নওশাদের লাশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
  • ১৮৮ সময় দেখুন

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ূমের লাশ আগামীকাল বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছবে।

বিমান সংশ্লিষ্ট সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতের দোহা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে এই লাশ পাঠানো হবে। ভারতের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় ৫টায় বিমানটির পৌঁছার কথা রয়েছে। লাশ নিয়ে আসার জন্য ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বিমানবন্দরে বিমানটির অবতরণের অনুমতিসহ সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টা ৩৫ মিনিটে পৌঁছার কথা রয়েছে।

ক্যাপ্টেন নওশাদ মস্তিস্কে রক্তক্ষরণের পর ভারতের মহারাষ্ট্রের কিংসওয়ে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি গত চারদিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ‘ কোমায় ’ ছিলেন। গত সোমবার তিনি সেখানে মারা যান।

পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ূম মধ্য আকাশে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাস্কাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিজি ০২২ বিমানটি ১২৪ যাত্রী নিয়ে শুক্রবার সকালে ভারতের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বৃহস্পতিবার ঢাকায় পৌঁছবে বিমান পাইলট ক্যাপ্টেন নওশাদের লাশ

আপডেটের সময় ০৫:৪৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১