ভিয়েনা ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

স্ট্রোকের ঝুঁকি তিনগুণ বাড়াতে পারে যে পানীয়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
  • ৪৯ সময় দেখুন

লাইফস্টাইল ডেস্ক:  চলতি সময়ে পণ্য প্রচারের অংশ হিসেবে কৃত্রিম চিনি স্বাস্থ্যকর হিসেবে বলা হলেও ব্যাপারটা উল্টো। যারা মনে করছেন অন্যান্য কোমল পানীয়র চাইতে ‘ডায়েট সোডা’ নিরাপদ, তা আসলে ভুল।

‘ডায়েট’ সোডা বা কোমল পানীয় দিনে একবার পান করলেও বাড়তে পারে স্ট্রোকের ঝুঁকি।

‘আমেরিকার হার্ট অ্যাসোসিয়েশন (এএইচএ)’র সমীক্ষা অনুযায়ী, এক তৃতীয়াংশ মানুষের প্রথমবার স্ট্রোক হওয়ার জন্য দায়ী উচ্চ রক্তচাপ।

তাই, স্ট্রোকের ঝুঁকি থেকে বাঁচতে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন।

অ্যালকোহল, লবণ ইত্যাদি খাওয়া বাদ দেওয়ার পরেও অনেকসময় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায় না, এর কারণ খুঁজতে গিয়ে গবেষণায় দেখা গেছে, দিনে একবার কোমল পানীয় পান স্ট্রোকের ঝুঁকিকে তিনগুণ বাড়িয়ে তোলে।

২০১৭ সালে, ‘স্ট্রোক’ জার্নালে ‘বোস্টন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন’য়ের গবেষণার ফলাফল বলছে কৃত্রিম মিষ্টি পানীয় উপকারি নয়।

যারা প্রতিদিন একটা করে ডায়েট সোডা পান করতো তাদের স্ট্রোকের ঝুঁকি যারা ডায়েট সোডা পান করেন না তাদের তুলনায় প্রায় দ্বিগুণ ছিল। আর ‘ইস্কেমিক স্ট্রোক’য়ের ঝুঁকি ছিল প্রায় তিনগুণ।

তাই পানীয় পানে সতর্কতা অবলম্বন করুন।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

স্ট্রোকের ঝুঁকি তিনগুণ বাড়াতে পারে যে পানীয়

আপডেটের সময় ০৪:০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১