ভিয়েনা ১১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিস্কার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
  • ৩৯ সময় দেখুন

ঢাকাঃ সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছে। আবিষ্কৃত গ্যাস স্তরটিতে দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রবাহ পাওয়া যাবে। স্তরটিতে গ্যাসের পরিমান GIIP (Gas Initially In Place) ৬৮ বিসিএফ (প্রায়) এবং Recovery ৭০% বিবেচনায় উত্তোলন যোগ্য গ্যাসের মজুন ৪৮ বিসিএফ (প্রায়)। আবিষ্কৃত গ্যাস স্তরের প্রেসার ৬২৬০ পিএসআই এবং সারফেস ফ্লোইং প্রেসার (৩৬/৬৪ ইঞ্চি চোকে) ১২৭০ পিএসআই পাওয়া গেছে।

উত্তোলনযোগ্য গ্যাসের মোট মূল্য ১২৭৬ (এক হাজার দুই শত ছিহাত্তর) কোটি টাকা। দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস প্রবাহ নিলে প্রায় ১২-১৩ বৎসর গ্যাস উৎপাদন করা সম্ভব হবে।

২৮তম গ্যাস ক্ষেত্র আবিস্কারের পর প্রতিক্রিয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবসের ক্ষণে এবং স্বাধীনতার সুর্বণ জয়ন্তীতে নতুন গ্যাসক্ষেত্র আবিস্কার আমাদের জন্য নি:সন্দেহে খুবই স্বস্তির খবর। ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটাতে নতুন গ্যাসক্ষেত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, বাপেক্স এর সক্ষমতা ক্রমশঃ বৃদ্ধি করা হচ্ছে। নতুন নতুন গ্যাস ক্ষেত্র আবিস্কার, অনুসন্ধানের জন্য বাপেক্সকে আগের যেকোন সময়ের চেয়ে বেশি শক্তিশালী করা হয়েছে। প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাষ্ট্রনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর হাত ধরে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার যে ভিত রচনা হয়েছে তা তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে তা  আরো দ্রুত অগ্রসরমান হচ্ছে।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিস্কার

আপডেটের সময় ০৯:০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১