ভিয়েনা ১১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

দেশে প্রথমবারের মত ২ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট দিল গুগল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
  • ৪৬ সময় দেখুন

ঢাকা: বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ২ কোটি ২৯ লাখ টাকার মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট প্রদান করেছে। বৃহস্পতিবার মে ও জুন মাসের ভ্যাটের রিটার্ন দিয়ে প্রতিষ্ঠানটি সরকারি কোষাগারে এই টাকা জমা করে।

ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট জানায়, গুগল গত মে মাসের ভ্যাট রিটার্নের বিপরীতে ৫৫ লাখ ৭৭ হাজার ৭০৪ টাকা ভ্যাট দিয়েছে। আর জুন মাসের রিটার্নের বিপরীতে দিয়েছে ১ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ৮৩২ টাকা। সিঙ্গাপুরের সিটিব্যাংকএনএ এর  শাখা থেকে ভ্যাটের টাকা পরিশোধ করা হয়েছে।

গত ২৩ মে প্রথম অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে গুগল ভ্যাটের নিবন্ধন নেয়। প্রস্তুতির জন্য মে ও জুন মাসের রিটার্ন জমার জন্য সময় চেয়েছিল গুগল। সে অনুযায়ী এখন ওই দুই মাসের রিটার্ন জমা দিল গুগল।

এর আগে গত মাসে প্রথমবারের মতো অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ফেসবুক ভ্যাট রিটান দিয়ে ২ কোটি ৪৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছিল। এ পর্যন্ত চারটি অনাবাসী প্রতিষ্ঠান ভ্যাটের নিবন্ধন নিয়েছে। গুগল ছাড়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো ফেসবুক, আমাজন ও মাইক্রোসফট।

অনাবাসী প্রতিষ্ঠান বলতে বোঝায় বাংলাদেশে ব্যবসা করে, কিন্তু এ দেশে কোনো কার্যালয় নেই। অনাবাসী প্রতিষ্ঠানগুলো এ দেশে বিজ্ঞাপন প্রচারসহ নিজেদের নানা ধরনের সেবা দিয়ে থাকে। এসব সেবা নিয়ে গ্রাহকেরা ক্রেডিট কার্ড বা অন্য কোনো উপায়ে ব্যাংকের মাধ্যমে অর্থ পরিশোধ করে থাকেন। তখন ব্যাংক কর্তৃপক্ষ স্বয়ংক্রিয়ভাবে ১৫ শতাংশ ভ্যাট কেটে রাখে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশে প্রথমবারের মত ২ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট দিল গুগল

আপডেটের সময় ০৬:১৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১