ভিয়েনা ০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

পিরোজপুরে নিখোঁজের ৩ দিন পর মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
  • ১০১ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে নিখোঁজের ৩ দিন পর মো. ফারজিন খান (১২) নামের এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ জুলাই) তার মরদেহ উদ্ধার করা হয়। সে  খুলনা জেলার লবনচারা উপজেলার জিন্নাপাড়া গ্রামের হাফিজ খানের ছেলে ও খুলনা শিপইয়ার্ড হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার সদর উপজেলার দূর্গাপুর এলাকার কালিগঙ্গা নদীর কৈবত্তখালী এলাকায় শনিবার (৩১ জুলাই) সকালে স্থানীয়রা ছাত্রের মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

পিরোজপুর সদর থানার অফিসার ইন চর্জা (ওসি) আ.জ.ম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি গত বৃহস্পতিবার (২৯ জুলাই) কলাখালী ইউনিয়নের টোনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হাওয়া মাদ্রাসা ছাত্র ফারজিন খানের। তার পরিবার মরদেহ শনাক্ত করেছে।

এদিকে, জেলার ভান্ডারিয়া উপজেলায় নজরুল ইসলাম নামের মানসিক ভারসম্যহীন এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১জুলাই) বিকালে স্থানীয় পোনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার ধাওয়া ইউনিয়নের পূর্ব ধাওয়া গ্রামের মোশারেফ হোসেন সরদারের ছেলে।

লাহেল মাহমুদ/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে নিখোঁজের ৩ দিন পর মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

আপডেটের সময় ০৫:০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১