ভিয়েনা ০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ঝালকাঠিতে করোনায় সংক্রমিত হচ্ছেন বিচার বিভাগ সংশ্লিষ্টরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
  • ৫২ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির বিচার বিভাগকে করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ জাপটে ধরেছে। এই সময়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার মৃত্যু বরণ করেছে ও ৬জন বিচারক আক্রান্ত হয়েছে। বিচার বিভাগ সংশ্লিষ্ট ৭জন আইনজীবি মৃত্যু হয়েছে ও বিচার বিভাগের ৮ কর্মকর্তা কর্মচারি আক্রান্ত হয়েছে।

ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনাল আদালতের বিচারক এম.এ হামিদ, বিদায়ী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  মো. আশরাফুল ইসলাম ও বর্তমান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. পারভেজ শাহরিয়ার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএইচএম ইমরানুর রহমান ও তার স্ত্রী সানিয়া আক্তার(মৃত) এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএইচএম তারিক শামস্ আক্রান্ত হয়েছে। আইনজীবিদের মধ্যে সুধির রঞ্জন হাওলাদার, মো. শামসুদ্দিন হাওলাদার, মোজাম্মেল হক, নারগিস আক্তার ভানু, মমিনুদ্দিন খলিফা, মহাদেব চন্দ্র দে ও আব্দুর রশিদ সিকদার করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এই সময়ের মধ্যে বিচার বিভাগের নাজির আবুল কালাম আজাদসহ মুক্তা সাহা, মীর বাবুল হোসেন, সাইদুল ইসলাম, কাওসার হোসেন, ইমাম হোসেন খান, আব্দুল মন্নান সরদার এসকল কর্মকর্তা-কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

অন্যদিকে ঝালকাঠিতে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় বুধবার ২ জনের মৃত্যু ও ৮১ জন আক্রান্ত হয়েছে। ঝালকাঠিতে করোনা সংক্রমনে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট অন্তঃসত্ত্বা সানিয়া আক্তার ও  ঝালকাঠি রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক লাভলি বেগম(৫৫) এর মৃত্যু হয়েছে।

এনিয়ে জেলায় ৬২জন জনের মৃত্যু হয়েছে ও ৩৮৯১জন আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগ এপর্যন্ত ১১৯৩৮ জনের নমুনা পরীক্ষা করেছে। এদের মধ্যে ন্যাগেটিভ হয়েছে ৭৮৩২জন। সুস্থ্য হয়েছে ১৮৫৪জন। বর্তমানে হাসপাতালে ৫৩জন ও হোম আইসোলিশনে ৯১২৬জন রয়েছে। ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী এ তথ্য জানিয়েছেন।

বাধন রায়/ ইবিটাইমস

জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে করোনায় সংক্রমিত হচ্ছেন বিচার বিভাগ সংশ্লিষ্টরা

আপডেটের সময় ০৫:৫৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১