ভিয়েনা ০৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি

১৫ বছরের মধ্যে পটুয়াখালীতে সর্বোচ্চ বৃষ্টিপাত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
  • ৯৭ সময় দেখুন

সালাম আরিফ, পটুয়াখালী: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ফের লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে মঙ্গলবার দুপুর থেকে পটুয়াখালীতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, পটুয়াখালী সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বাতাসের চাপ আগের চেয়ে কিছুটা বেড়েছে। সাগর ও নদীর পানি ৩ থেকে ৪ ফুট উচ্চতায় বৃদ্ধি পেয়েছে। তাই পায়রা বন্দরকে স্থানীয় তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতেও বলেছে আবহাওয়া অফিস।

এদিকে মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টিপাত আজও অব্যাহত রয়েছে। মঙ্গলবার রাতে বৃষ্টি ও দমকা হাওয়ায় জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় গাছ ভেঙ্গে পড়ায় বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ রয়েছে।

পটুয়াখালী আবহাওয়া অফিস সূত্র জানায়, গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ২৫১.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ বৃষ্টিপাত ২০০৬ সাল থেকে এ পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত বলে আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।

এদিকে, সাগর উত্তাল থাকায় মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। এ কারনে জেলার মৎস্য বন্দর গুলোতে বেশিরভাগ মাছ ধরার ট্রলার নোঙ্গর করে রেখেছে।

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে জেলার অনেক নিচু এলাকা। এরফলে আমনের বীজতলা, সবজীর খেতসহ বিভিন্ন এলাকার মাছের ঘের ডুবে রয়েছে। শহর এলাকাগুলোর সড়কেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

পটুয়াখালী/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

১৫ বছরের মধ্যে পটুয়াখালীতে সর্বোচ্চ বৃষ্টিপাত

আপডেটের সময় ১১:০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১