ভিয়েনা ১২:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা

ফেইসবুকে পোস্ট দিয়ে যাত্রী পরিবহন, তিন জনের ৭ দিনের কারাদন্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
  • ৬১ সময় দেখুন

পটুয়াখালী প্রতিনিধিঃ সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যেও মাইক্রোবাসে দশমিনা থেকে ঢাকায় যাত্রী পরিবহনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়া হয়েছে। এমন অভিযোগে একটি মাইক্রাবাসসহ তিন জনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড প্রদান করা হয়েছে।

রোববার রাত সাড়ে ১০টায় দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের সরকারি আবদুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজের সামনে থেকে মাইক্রোবাসের ড্রাইভার মো. সুমন ও তার দুই সহযোগী মো. রহিম এবং শরিফ খানকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন সাত দিন করে কারাদন্ড প্রদান করেন। এ সময় ৩০ হাজার টাকা জরিমানা এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়।

দশমিনা থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন জানান, ঢাকা মেট্রো চ- ১৯-০৫১৯ ব্লু রং এর একটি মাইক্রোবাস রাতের আধারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পরিবহন করছে এমন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালিয়ে চালক সহ তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাদের কারাদন্ড প্রদান করে।

লকডাউন কার্যকর করতে দিনে এবং রাতে উপজেলার সকল প্রবেশ পথে পুলিশের টহল এবং চেকপোস্ট এ নজরদারি থাকছে বলেও জানান ওসি।

সালাম আরিফ/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফেইসবুকে পোস্ট দিয়ে যাত্রী পরিবহন, তিন জনের ৭ দিনের কারাদন্ড

আপডেটের সময় ০৮:৩৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১