ভিয়েনা ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে ঢাকায় ৫৬৬ জন গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
  • ৪৭ সময় দেখুন

ঢাকা: করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে (সোমবার) ৫৬৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, জরুরী প্রয়োজন ছাড়া অহেতুক ঘোরাফেরা করায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৫৬৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬৪ জনকে ১ লাখ ২৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। অপরদিকে ডিএমপি ট্রাফিক বিভাগ ৪৪৩টি গাড়ির ১০ লাখ ২১ হাজার টাকা জরিমানা করেছে।

মানুষের চলাচল নিয়ন্ত্রণসহ সব ধরনের দোকানপাট, গণপরিবহন এবং শিল্পকারখানা বন্ধ রেখে ২৩ জুলাই সকাল ৬টা থেকে শুরু হওয়া ১৪ দিনের এ কঠোর বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে ঢাকায় ৫৬৬ জন গ্রেফতার

আপডেটের সময় ০৬:০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১