ভিয়েনা ০৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি

মহেশপুর সীমান্ত থেকে ৫ দিনে ৪৯ জন আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
  • ৯৬ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি: কঠোর লকডাউনের মধ্যেও সীমান্ত দিয়ে অবৈধ পারাপার থেমে নেই। ঈদের ছুটির মধ্যেই ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে পার হতে গিয়ে আটক হয়েছেন ৪৯ জন।

জেলার মহেশপুর উপজেলার মাটিলা, সলেমানপুর, জুলুলি, পারঘাটা, জামতলাপাড়া, সুন্দরপুর, একাশিপাড়া, শরিষাঘাটা ও শ্যামকুড় গ্রাম থেকে এদের আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ জুলাই মহেশপুরের শ্যমকুড় সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় একজন, একই তারিখে শরিষাঘাটা সীমান্ত দিয়ে ৩ জন, ২৩ জুলাই আকাশি পাড়া থেকে ৩ জন, একই তারিখে সুন্দরপুর সীমান্ত দিয়ে ৪ জন, জামতলাপাড়া থেকে ২ জন, ২১ জুন পারঘাটা গ্রাম থেকে ২ জন, একই তারিখে মাটিলা গ্রাম থেকে ৫ জন, জুলুলি গ্রাম থেকে ১০ জন, ২০ জুলাই সলেমানপুর গ্রাম থেকে ৬ জন, মাটিলা গ্রাম থেকে ৯ জন ও জীবননগর থেকে ৪ জনকে আটক করে বিজিবি।

অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা করা হয়েছে। এছাড়া আইন অনুযায়ী তাদেরকে হোম কেয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

শেখ ইমন/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মহেশপুর সীমান্ত থেকে ৫ দিনে ৪৯ জন আটক

আপডেটের সময় ০৪:২৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১