ভিয়েনা ১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

ভোলায় সচেতনতা তৈরিতে কাজ করছে জলবায়ু ফোরাম ও কোস্ট ফাউন্ডেশন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
  • ১০০ সময় দেখুন
চরফ্যাশন, ভোলা: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি করোনা সচেতনতায় উদ্বুদ্ধ করণে প্রচারনায় নেমেছে বিভিন্ন সামাজিক সংগঠন ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা।
এরই ধারাবাহিকতায় চরফ্যাশন উপজেলার ২১টি ইউনিয়নসহ বিভিন্ন চরাঞ্চলের খেটে খাওয়া দিন মজুরসহ সাধারণ নারী-পুরুষ ও কিশোর-কিশোরীদের মহামারি ভাইরাস সচেতনতায় অংশ নিয়েছে কোস্ট ফাউন্ডেশন ও জলবায়ু ফোরাম।
শহর কিংবা গ্রাম নয় প্রত্যেক এলাকায় নারী ও কিশোর কিশোরীদের নিয়ে উঠান বৈঠকের পাশাপাশি হাটবাজারে প্রচার প্রচারণা ও লিপলেট বিতরণ করেছে কোস্ট ফাউন্ডেশন ও জলবায়ু ফোরামের সদস্যরা।
বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টা থেকে দিনব্যাপী এ প্রচারণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন, কোস্ট ফাউন্ডেশনের জেলা সহকারি পরিচালক রাশিদা বেগম ও উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি আবু সিদ্দিক ও সহ-সভাপতি মনির আসলামি প্রমুখ।
এসময় কোভিড-১৯ মহামারী করোনা পরিস্থিতিতে করণীয় কি? এবং ভ্যাকসিন গ্রহণ করা প্রসঙ্গে প্রচার লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।
চরফ্যাশন সদরসহ উপজেলার আসলামপুর বেতুয়া লঞ্চঘাট ও নতুন মৎস্যঘাটসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে মহামারি করোনা ভাইরাস সচেতনতায় প্রচারণাসহ মাস্ক ও লিফলেট বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। বক্তারা বলেন, করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক ব্যবহার করতে হবে।
এছাড়াও জ্বর হলে কিংবা ঠান্ডা, সর্দি,কাশি অনুভূত হলে পরিবারের সদস্যদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করলে করোনা মুক্ত হওয়া সম্ভব।
মোঃ তরিকুল ইসলাম/ ইবিটাইমস
জনপ্রিয়

আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় সচেতনতা তৈরিতে কাজ করছে জলবায়ু ফোরাম ও কোস্ট ফাউন্ডেশন

আপডেটের সময় ০৫:৪৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১