ভিয়েনা ১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ভান্ডারিয়ায় বর পৌঁছানোর আগে কনে বাড়িতে ইউএনও; বাল্য বিয়ে পন্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
  • ৪২ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়ায় এক স্কুল ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। বিয়ে বাড়িতে বিয়ে উপলক্ষে ব্যাপক সাজসজ্জা আর বর যাত্রীর জন্য উন্নত মানের খাবার তৈরীর আয়োজন চলছে। এমন সময় সেখানে বাল্য বিয়ের খবর পেয়ে কনে বাড়িতে পুলিশ নিয়ে পৌঁছে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর। পুলিশ আর ইউএনও’র উপস্থিতি টের পেয়ে সেখানে আসা অতিথি সহ কনে পক্ষের লোকজন পালিয়ে গেলেন।

ঘটনাটি ঘটেছে গত রবিবার (১৮ জুলাই) রাতে ওই উপজেলার ১ নং ভিটাবাড়ি ইউনিয়নে ৮নং ওয়ার্ডে।

জানা গেছে, উপজেলার ভিটাবাড়িয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী (১৩) এর সাথে একই ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু জাফরের ছেলে মো. রিফাত (২৯) এর সাথে বিবাহের আয়োজন করা হয়। বর পক্ষের লোকজন রাতে মেয়ের বাড়িতে আসছে এমন সংবাদের ভিত্তিতে স্থাণীয়রা

উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর কে মুঠো ফোনে জানালে তিনি তাৎক্ষনিক পুলিশ নিয়ে মেয়ের বাড়িতে হাজির হয়। এসময় তাদের
উপস্থিতি টের পেয়ে বর পক্ষের লোকজন বাড়িতে না ঢুকেই ফেরত চলে যান। পরে মেয়ের বাবা এবং চাচা ১৮ বছর আগে তাকে বিয়ে দেবে না মর্মে লিখিত মুচলেকা দিয়ে ছাড়া পান।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সেখানে বাল্য বিয়ে হচ্ছে। তাই সেখানে গিয়ে বর পক্ষকে না পেয়েও কনে পক্ষকে কনের ১৮ বছর বয়সের আগে বিয়ে দিবে না মর্মে একটি মুচলেকা রাখি।

এইচ এম লাহেল মাহমুদ /ইবিটাইমস

জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভান্ডারিয়ায় বর পৌঁছানোর আগে কনে বাড়িতে ইউএনও; বাল্য বিয়ে পন্ড

আপডেটের সময় ১২:৫৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১