ভিয়েনা ১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

করোনা আক্রান্ত হয়ে পুলিশ ইন্সেপেক্টরের মৃত্যু, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর শোক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
  • ৮৯ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পিরোজপুর: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পুলিশ ইন্সেপেক্টর (ওসি) মো. শহিদুল ইসলাম শাহিনের (৫৭)। তিনি সোমবার (১৯ জুলাই) ভোর সোয়া ৪টার দিকে ঢাকার সেন্ট্রাল পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—-
রাজেউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন।

তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বাসিন্দা ও নাজিরপুর উপজেলা পরিষদের প্রথম উপজেলা চেয়ারম্যান মরহুম আব্দুস সত্তারের জেষ্ঠ্য পুত্র। তিনি খুলনা জেলায় সিআইডি পুলিশের ইন্সেপেক্টর (ওসি) হিসাবে কর্মরত ছিলেন । তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মেঝো ভাই নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বিলু।

তিনি জানান, তিনি ( শাহিন) গত ২২ মে থেকে করোনা উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন। পরে তার নমুনা পরীক্ষা করালে করোনা আক্রান্ত হিসাবে সনাক্ত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সেন্ট্রাল পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম। তিনি মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, ওসি শহিদুল ইসলাম শাহীন ছিলেনিএক জন চৌকস পুলিশ অফিসার ও নাজিরপুরের একটি সমাজ সেবক পরিবারের সন্তান। তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশ হারালো একজন চৌকস ও সৎ পুলিশ কর্মকর্তা।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস /এম আর

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনা আক্রান্ত হয়ে পুলিশ ইন্সেপেক্টরের মৃত্যু, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর শোক

আপডেটের সময় ০৩:৪৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১