ভিয়েনা ১১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

পিরোজপুরে পুলিশ সুপারকে বিদায়ী সম্বর্ধনা পেশাজীবি সংগঠনের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
  • ৭৯ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের বিদায়ী পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম ইসলাম খানকে বিদায় সম্বর্ধনা দিয়েছে বিভিন্ন পেশাজীবী সংগঠন। শুক্রবার বিকালে জেলা পুলিশের সভাকক্ষে এ  সম্বর্ধনার আয়োজন করা হয়। এতে বিদায়ী শুভেচ্ছা ও স্মারক প্রদান করেন পিরোজপুর কর্তব্যরত সাংবাদিকদের সংগঠন পিরোজপুর রিপোটার্স ইউনিটি (পিআরইউ), পিরোজপুর জেলা অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন ও পিরোজপুর জেলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন।

এ সময় এসব সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মো. খালিদ আবু, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি এসএম তানভীর আহমেদ, বাংলানিউজ-এর এইচ এম লাহেল মাহমুদ, বাংলাভিশন টেলিভিশ-এর কুমার শুভ রায়, বিডি নিউজ ২৪.কম এর মো. হাসিবুল হাসান, ইনডিপেন্ডন্ট টেলিভিশন ও দৈনিক আজকের পত্রিকার মো. তামীম সর্দার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জাগো নিউজের মো. ইমাম হাসান মাসুদ, ঢাকা পোস্ট এর মো. আভীর হাসান, দীপ্ত টেলিভিশনের মো. কবির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান পিরোজপুরে চাকুরীকালে সাংবাদিকদের সার্বিক সহযোগীতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. আজাদ।

এছাড়া একই দিন পুলিশ সুপারকে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের জেলা কমিটি ও পিরোজপুর ইয়ুথ সোসাইটি’র নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত রবিবার (১১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খানকে বদলি করা হয়। তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার হিসাবে ও চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ সাঈদুর রহমানকে পিরোজপুরের পুলিশ সুপার হিসাবে দায়িত্ব  দেয়া হয়েছে।

মো. হায়াতুল ইসলাম খান ২০১৯ সালের মে মাসে পিরোজপুরের পুলিশ সুপার হিসাবে যোগদান করেন।

লাহেল মাহমুদ/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে পুলিশ সুপারকে বিদায়ী সম্বর্ধনা পেশাজীবি সংগঠনের

আপডেটের সময় ০৬:০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১