ভিয়েনা ১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

করোনা সন্দেহে চিকিৎসা নিতে ঢাকায় মুশফিকের বাবা-মা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪২:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
  • ১২৯ সময় দেখুন

ঢাকা: তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমের বাবা-মাসহ পরিবারের ৫ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সন্দেহে ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার দুপুরে তারা বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

গত তিন দিন ধরে মুশফিকের বাবা মাহবুব হামিদ জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত। স্থানীয় পপুলার ডায়াগনস্টিক সেন্টারে টিস্ক্যানের পর বুধবার দুপুরে অক্সিজেন সিলিন্ডারসহ অ্যাম্বুল্যান্সে ঢাকায় পাঠায় তাঁকে। সঙ্গে মুশফিকের মা হামিদা বেগমসহ আরও তিন জন রয়েছেন।

এদিকে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, পারিবারিক কারণে হারারে থেকে দেশে ফিরছেন মুশফিক। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না তিনি। হারারে থেকে আজই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ক্রিকেটার।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনা সন্দেহে চিকিৎসা নিতে ঢাকায় মুশফিকের বাবা-মা

আপডেটের সময় ০৫:৪২:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১