ভিয়েনা ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে সমাবেশ ও গণ মিছিল বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেল স্ত্রী সরকার মানবপাচার রোধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়ন করছে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

গ্যালাতাসারের খেলোয়াড়দের গ্রীসে প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
  • ১০১ সময় দেখুন

গ্রীস: অগ্রহনযোগ্য কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট থাকায় সোমবার তুরস্কের গ্যালাতাসারে ক্লাবের সদস্যদের গ্রীসে প্রবেশ করতে দেয়নি এথেন্স বিমান বন্দর কর্তৃপক্ষ। ফলে সেখানে প্রীতি ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয়েছে তাদেরকে।

মঙ্গলবার গ্রীক চ্যাম্পিয়ন অলিম্পিয়াকোসের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল সফরকারী টার্কিশ ক্লাবটির। কিন্তু ৭২ ঘন্টার মধ্যে পিসিআর মেশিনে করোনা পরীক্ষার ফল নেগেটিভ থাকা সত্বেও তাদেরকে দেশটিতে প্রবেশের অনুমতি দেয়া হয়নি।

গ্রীক কর্তৃপক্ষ জানিয়েছে, তুরস্ক থেকে দেশটিতে প্রবেশের প্রটোকল অনুযায়ী মলিকুলার টেস্টের রিপোর্ট প্রদর্শন করতে হবে। তাও ২৪ ঘন্টার, কোন অবস্থাতেই ৭২ ঘন্টা নয়। গ্যালাতাসারের বিরুদ্ধে অভিযোগ, তারা নতুন করে কোভিড-১৯ পরীক্ষা করাতে অস্বীকৃতি জানিয়েছে। বিমান বন্দরে দুই ঘন্টা অবস্থানের পর তারা তুরস্কের উদ্দেশ্যে উড়াল দেয় বলে উল্লেখ করেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
নিজেদের ওয়েবসাইটে টার্কিশ ক্লাবটি অভিযোগ করেছে, তাদেরকে অবজ্ঞা প্রদর্শন করা হয়েছে। শুধু তাই নয়, বিমান বন্দর কর্তৃপক্ষ তাদের সঙ্গে যে ব্যবহার করেছে তা অগ্রহনযোগ্য ও অভদ্রোচিত।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ

লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গ্যালাতাসারের খেলোয়াড়দের গ্রীসে প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ

আপডেটের সময় ০৬:৩৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১