ভিয়েনা ০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

করোনায় বাংলাদেশে রেকর্ড ২১২ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ১০ লাখ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
  • ৫৪ সময় দেখুন

ঢাকা: গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে ২১২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত বুধবার করোনায় ২০১ জন মারা গিয়েছিল।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশে মোট ১৬ হাজার চার জন মারা গেছেন।

গত ২৪ ঘন্টায় দেশে ১১ হাজার ৩২৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত দশ লাখ ছাড়িয়েছে। এ পর্যন্ত  দশ লাখ ৫৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১২ জনের মধ্যে ১১৯ জন পুরুষ ও ৯৩ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে দুই জনের বয়স ১১-২০ জনের মধ্যে, সাত জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, ১৭ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ৪০ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ৫৬ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ৯০ জন।

গত একদিনে সর্বোচ্চ ৭৯ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এরপর ঢাকা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগে এদিন সবচেয়ে কম পাঁচ জনের মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ চার হাজার ৩১৩ জন, চট্টগ্রাম বিভাগে এক হাজার ৮৫৯ জন, খুলনা বিভাগে এক হাজার ৬৫৬ জন, রাজশাহী বিভাগে এক হাজার ২৪৬ জন, রংপুর বিভাগে ৮৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪২৮ জন, বরিশাল বিভাগে ৫৪৭ জন ও সিলেট বিভাগে ৪৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ছয় হাজার ৩৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন আট লাখ ৬২ হাজার ৩৮৪ জন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনায় বাংলাদেশে রেকর্ড ২১২ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ১০ লাখ

আপডেটের সময় ০৪:২৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১