ভিয়েনা ০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

করোনার ভ্যাকসিন: বাংলাদেশে ৮ লাখের বেশি নিবন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
  • ১০৭ সময় দেখুন

ঢাকা: দুই মাস বন্ধ থাকার পর দ্বিতীয় দফায় করোনাভাইরাসের টিকা নিবন্ধনের শুরুর প্রথম দুই দিনে আট লাখের বেশি মানুষ নিবন্ধন করেছেন; যাদের মধ্যে শুধু বৃহস্পতিবারই নিবন্ধনের সংখ্যা ছিল ছয় লাখের বেশি।

দেশে প্রথম পর্যায়ে গত ২৬ জানুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার জন্য নিবন্ধন শুরু হয়। পরে টিকা সরবরাহে সঙ্কট হওয়ায় মে মাসের প্রথম সপ্তাহে নিবন্ধন বন্ধ করে দেওয়া হয়। ওই সময় পর্যন্ত ৭৩ লাখের বেশি মানুষ টিকা নিতে নিবন্ধন করেন।

প্রথম দফায় অগ্রাধিকার তালিকা ছাড়া ৪০ বছরের বেশি বয়সীরা নিবন্ধন করতে পেরেছিলেন। এবার সরকার টিকা দিতে সাধারণের বয়সসীমা ৩৫ এ নামিয়ে এনেছে।

এর ফলে ৩৫ বয়সের বেশি সবাই টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।

এছাড়া বিশেষ অগ্রাধিকার হিসেব বয়সসীমার শর্ত শিথিল করে বিদেশগামী কর্মীদের এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের নিবন্ধনের ব্যবস্থা করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার বেলা সাড়ে পাঁচটা পর্যন্ত মোট ৮০ লাখ ৯৭ হাজার ৯৭২ জন নিবন্ধন করেছেন।

মঙ্গলবার পর্যন্ত নিবন্ধনের সংখ্যা ছিল ৭২ লাখ ৯৩ হাজার ২৫৮ জন। অর্থাৎ, এই দুদিনে নিবন্ধন হয়েছে ৮ লাখ ৪ হাজার ৭১৪টি। বৃহস্পতিবার নিবন্ধন হয়েছে ৬ লাখ ২৪ হাজার ৬২৮টি।

অধিদপ্তর জানিয়েছে, এ পর্যন্ত মোট ১ কোটি ২ লাখ ৪৮ হাজার ২৭ ডোজ টিকাদানের মধ্যে প্রথম ডোজ হিসেবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ৫৮ লাখ ২০ হাজার ২৩টি, ফাইজার-বায়োএনটেকের ৯ হাজার ৭৭৩টি এবং সিনোফার্মের ১ লাখ ২৩ হাজার ৬৭৬টি ডোজ দেওয়া হয়েছে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনার ভ্যাকসিন: বাংলাদেশে ৮ লাখের বেশি নিবন্ধন

আপডেটের সময় ০৩:০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১