ভিয়েনা ০২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

করোনায় একদিনে মৃত্যু দুই শতাধিক, শনাক্ত ১১ হাজারেরও বেশি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৭:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
  • ১০৩ সময় দেখুন

ঢাকা: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ২০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৫ হাজার ৫৯৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও ১১ হাজার ১৬২ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট নয় লাখ ৭৭ হাজার ৫৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে পাঁচ হাজার ৯৮৭ জন। এ নিয়ে দেশে মোট আট লাখ ৫০ হাজার ৫০২ জন করোনা থেকে সুস্থ হলো।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩৭ হাজার ১৪৭টি। পরীক্ষা হয়েছে ৩৫ হাজার ৬৩৯টি। করোনা শনাক্তের হার ৩১ দশমিক ৩২ শতাংশ। এই পর্যন্ত নমুনা শনাক্তের হার ১৪ দশমিক ৩১ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন ২০১ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১১৯ জন ও নারী ৮২ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১১ হাজার দুইজন ও নারী চার হাজার ৫৯১ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে চারজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে নয়জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৭ জন ও ষাটোর্ধ্ব ১১৫ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, খুলনা বিভাগে ৬৬ জন, বরিশাল বিভাগে সাতজন, সিলেট বিভাগে নয়জন, রংপুর বিভাগে ১৪ জন ও ময়মনসিংহ বিভাগে আটজন। এ ছাড়া সরকারি হাসপাতালে ১৬৫ জন, বেসরকারি হাসপাতালে ২৩ জন ও বাসায় ১২ জন মারা গেছেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনায় একদিনে মৃত্যু দুই শতাধিক, শনাক্ত ১১ হাজারেরও বেশি

আপডেটের সময় ০৫:৫৭:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১