ভিয়েনা ০৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মোদির মন্ত্রিসভায় বড় রদবদল, শপথ নিলেন ৪৩ মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
  • ৭৩ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণ ও রদবদল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি। নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে ৪৩ জন মন্ত্রীকে, এরমধ্যে ৩৬ জনই নতুন মুখ। এ নিয়ে মোদির মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়াল ৭৭ জনে। পাশাপাশি বাদ পড়েছেন আগের মন্ত্রিসভার ছয় জন জ্যেষ্ঠ সদস্যও।

বুধবার ভারতীয় পার্লামেন্টের নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।

করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণ ও ভঙ্গুর অর্থনীতি নিয়ে দেশটিতে সরকারের তুমুল সমালোচনার মাঝে বুধবার নতুন এই মন্ত্রিসভার ঘোষণা এল। কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ে ভারতে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।

নতুন মন্ত্রীদের শপথ নেওয়ার কয়েক ঘণ্টা আগে পদত্যাগ করেন ভারতের ১১ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এরমধ্যে ছিলেন আইনমন্ত্রী রবি শঙ্কর প্রসাদ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, পরিবেশমন্ত্রী প্রকাশ জাভেদেকার। এছাড়া মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গের প্রতিনিধি বাবুল সুপ্রিয়ও সরে দাঁড়ান। মন্ত্রিসভায় নতুন মন্ত্রীদের অন্তর্ভুক্তির তুলনায় দেশটিতে তুমুল আলোচনার জন্ম দিয়েছে নরেন্দ্র মোদির সরকারের প্রভাবশালী মন্ত্রিদের পদত্যাগ।

এদিকে, মোদির মন্ত্রিপরিষদে ডাক পাওয়া পশ্চিমবঙ্গের চার জনের মধ্যে দক্ষিণবঙ্গ থেকে আছেন শান্তনু ঠাকুর, উত্তরবঙ্গ থেকে জন বাড়লা ও নিশিথ প্রামাণিক এবং মধ্য বাংলা থেকে আছেন সুভাষ সরকার।

ভারতের কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থকার কারণে নানাভাবে সমালোচিত হওয়ায় নতুন মন্ত্রিপরিষদ থেকে বাদ দেওয়া হয়েছে স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মোদির মন্ত্রিসভায় বড় রদবদল, শপথ নিলেন ৪৩ মন্ত্রী

আপডেটের সময় ০৫:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১