ভিয়েনা ০৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা সাকার গোলে ২০ বছর পর ইউরোপের সেরার ফাইনালে আর্সেনাল বরিশালে স্বাস্থ্য কেন্দ্রে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৩ ব্যক্তির কারাদন্ড চিতলমারিতে ২০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার কলম্বিয়ার কয়লা খনিতে বিস্ফোরণে ৯ জনের প্রাণহানি নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে নিরাপত্তা চুক্তি চাই : লেবাননের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে: মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর কাছে পেশ করা সিএজি’র অডিট রিপোর্টে স্থান পেয়েছে বালিশ কাণ্ডের দুর্নীতির প্রতিবেদন টাঙ্গাইলে তেল কম দেওয়ার দায়ে পেট্রোল পাম্পে জরিমানা

অক্সিজেন সঙ্কটে ইন্দোনেশিয়া, চিকিৎসা ব্যাহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
  • ১২০ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় করোনা সংক্রমণ বাড়তে থাকায় বেশ কিছু শহরে অক্সিজেন সঙ্কট দেখা দিয়েছে। ফলে অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে আগে হাসপাতালগুলোকে প্রাধান্য দেয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, অক্সিজেন সঙ্কটে ৬৩ রোগীর মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

দেশটির বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তাদের সামর্থ্যের মধ্যে যা আছে তা নিয়েই তারা কাজ চালানোর চেষ্টা করে যাচ্ছেন।

সোমবার বানদাং শহরের দুটি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের অক্সিজেনের মজুত ফুরিয়ে এসেছে। তারা আর নতুন করে কোনও রোগীকে চিকিৎসা দিতে পারবে না। বানদাং, সুরাকার্তা এবং পামেকাসান শহরের সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে গেছে। অনেকেই হাসপাতালের বাইরে তাঁবু বানিয়ে চিকিৎসা দিচ্ছে।

ইন্দোনেশিয়ায় বর্তমানে প্রতিদিন ২৫ হাজারের বেশি নতুন সংক্রমণ শনাক্ত হচ্ছে। সংক্রমণ বাড়তে থাকায় দেশটির প্রধান দ্বীপ জাভায় আবারও লকডাউন জারি করা হয়েছে। একই সঙ্গে পর্যটকদের কাছে জনপ্রিয় বালি দ্বীপেও পুনরায় লকডাউন জারি করেছে কর্তৃপক্ষ। শনিবার থেকে এই দুই দ্বীপে চলাফেরায় সীমাবদ্ধতা আনা হয়েছে। আগামী ২০ জুলাই পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।

এদিকে ইন্দোনেশিয়ার এই সঙ্কটময় মুহূর্তে দেশটিতে মডার্নার ৪০ লাখ ডোজ ভ্যাকসিন পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এই ভ্যাকসিন ইন্দোনেশিয়ায় করোনার বিরুদ্ধে জনগণকে সহায়তার জন্য পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অক্সিজেন সঙ্কটে ইন্দোনেশিয়া, চিকিৎসা ব্যাহত

আপডেটের সময় ০৭:১৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১