ভিয়েনা ০২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত প্রদানের লক্ষ্যে নতুন ইইউ আশ্রয় নীতি কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের সাবেক আইজি বেনজির গ্রেফতার লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন

সরকারের ব্যর্থতায় ভয়াবহ খারাপের দিকে করোনা পরিস্থিতিঃ জিএম কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
  • ১২০ সময় দেখুন

ঢাকাঃ জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, অতিমারি করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে আইসিইউ এর চাহিদা। কিন্তু দেশের ৩৫ জেলায় এখনো আইসিইউ নেই। অথচ, এক বছর আগে প্রধানমন্ত্রী সকল জেলায় আইসিইউ স্থাপণের নির্দেশ দিয়েছিলেন। সকল জেলায় আইসিইউ স্থাপণে ব্যার্থ হয়েছে স্বাস্থ্য মন্ত্রনালয়।

সোমবার (৫ জুলাই) এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেন, গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দেশের আইসিইউ এর ৭৬ ভাগই ঢাকা বিভাগে। এরমধ্যে রাজধানীতেই ৭৩ ভাগ। আইইডিসিআর এর তথ্য মতে গেলো জুন মাসে করোনা শনাক্তের ৭৮ ভাগই ভারতীয় ভ্যারিয়েন্ট। তাই করোনা আক্রান্ত রোগীদের জন্য আইসিইউ এর চাহিদা বেড়েছে। কিন্তু সকল জেলায় আইসিইউ না থাকায় কঠোর লকডাউনের মাঝে করোনা রোগী নিয়ে এক জেলা থেকে অন্য জেলায় ছুটছেন স্বজনরা। তিনি বলেন, রাজধানীর সরকারী হাসপাতাল গুলোর আইসিইউ ফাঁকা নেই।

কাদের বলেন, স্বাস্থ্য অধিদপ্তর বলছে, “রোগী বাড়লে অক্সিজেন সরবরাহ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে”। পরিস্থিতি আরো খারাপ হলে, আইসিইউ এর জন্য হাহাকার উঠবে। আশঙ্কাজনক হারে বেড়ে যেতে পারে মৃত্যুর হার।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেন, স্বাস্থ্য মন্ত্রনালয়ের ব্যর্থতায় ভয়াবহ ভবিষ্যতের দিকে করোনা পরিস্থিতি। তাই যত দ্রুত সম্ভব সকল জেলায় আইসিইউ স্থাপন এবং পর্যাপ্ত অক্সিজেন সহায়তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে সরকারকে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সরকারের ব্যর্থতায় ভয়াবহ খারাপের দিকে করোনা পরিস্থিতিঃ জিএম কাদের

আপডেটের সময় ০৬:৫৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১