ভিয়েনা ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

বাংলাদেশসহ ছয় দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত করল তুরস্ক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
  • ১৪৯ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের নতুন প্রজাতির সংক্রমণ নিয়ন্ত্রণে বাংলাদেশসহ বিশ্বের ছয় দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে ইউরোপের দেশ তুরস্ক।

সোমবার তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ভারত, নেপাল, ও শ্রীলঙ্কা থেকে বিমানের ফ্লাইট চলাচল এবং সব ধরনের সরাসরি ভ্রমণ বন্ধ ঘোষণা করেছে।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আগামী ১ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব দেশের সাথে বিমান চলাচল বন্ধ থাকবে।

দেশটির স্থানীয় গণমাধ্যম বলচে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে ওই ছয় দেশ থেকে স্থল, আকাশ, সমুদ্র অথবা রেলপথে যে কোনও ধরনের সরাসরি প্রবেশ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক।

এদিকে, মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যারা তুরস্কে আসবেন অথবা গত ১৪ দিনের মধ্যে এই দেশ দুটিতে ছিলেন- তাদের তুরস্কে পৌঁছানোর পর ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

এ ছাড়া যুক্তরাজ্য, ইরান, মিসর এবং সিঙ্গাপুর থেকে আসা যাত্রীদের গত ৭২ ঘণ্টার মধ্যে করোনার পিসিআর নেগেটিভ সনদ দেখাতে হবে।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশসহ ছয় দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত করল তুরস্ক

আপডেটের সময় ০৩:৩২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১