ভিয়েনা ০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

মহেশপুর ৫৮ বিজিবির অভিযান, ভারত থেকে আসা ৫ বাংলাদেশী নাগরিক আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
  • ৬৮ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি : অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির হাতে ৫ জন আটক হয়েছেন। সোমবার দুপুরে মহেশপুরের লেবুতলা ও জীবননগর উপজেলার করিমপুর বাজার থেকে তাদের আটক করা হয়।

বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার লেবুতলা গ্রামের সরকারি প্রাইমারি স্কুল এলাকা থেকে বাংলাদেশী নাগরিক চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার গোপালঘাটা গ্রামের মোঃ নুরুল আলমের ছেলে মোঃ আব্দুর রহিম (২২) কে আটক করা হয়।

অন্যদিকে জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার করিমপুর বাজার থেকে বাংলাদেশী  নাগরিক মাগুড়া জেলার সদর থানার দক্ষিণ শিমুলিয়া গ্রামের সুমন্ত বিশ্বাসের ছেলে সুভন বিশ্বাস (২৪), তার স্ত্রী প্রিয়াংকা বিশ্বাস (২২), একই গ্রামের অযুদ্ধ বিশ্বাসের ছেলে সুরঞ্জিত বিশ্বাস (২২) ও নির্পেন বিশ্বাসের ছেলে তরুন বিশ্বাস (২৩) কে আটক করা হয়। তারা সবাই বিনা পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন।

শেখ ইমন /ইবিটাইমস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মহেশপুর ৫৮ বিজিবির অভিযান, ভারত থেকে আসা ৫ বাংলাদেশী নাগরিক আটক

আপডেটের সময় ০৬:৪৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১