ভিয়েনা ০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় রাত ৩টা পর্যন্ত অফিসিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী আগামীকাল ভিয়েনা সিটি ম্যারথনে যে সমস্ত রাস্তা বন্ধ থাকবে ডাঃ আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষকদের ডিজিটাল হাজিরার উদ্বোধন

সহকর্মীকে চুমু দিয়ে কোভিড-১৯ বিধি ভাঙায় ব্রিটিশ স্বাস্থ্যন্ত্রীর পদত্যাগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
  • ৬৫ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্কঃ সহকর্মীকে চুমু দিয়ে করোনাকালীন সামাজিক দূরত্বের নীতি ভঙ্গ করায় পদত্যাগ করেছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

প্রধানমন্ত্রী বরাবর পাঠানো পদত্যাগপত্রে হ্যানকক লেখেন, মহামারিতে যেই জনগণ অসীম ত্যাগ স্বীকার করেছে সেই জনগণের কাছে সরকারের সৎ থাকা উচিত। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দুঃখপ্রকাশ করে পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদকে নতুন স্বাস্থ্যমন্ত্রী নিযুক্ত করা হয়েছে।

গত ৬ মে যুক্তরাজ্যের দৈনিক দ্য সান-এ একটি ছবি প্রকাশিত হয়। সেখানে দেখা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক গিনা কোলাডঅ্যাঞ্জেলোকে জড়িয়ে ধরে তার গালে চুমু দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। ছবিটি মন্ত্রণালয়ের ভেতর থেকে তোলা হয়, যা ছিল সিসিটিভির ছবি। ছবি প্রকাশের পর তারা দু’জনেই দুঃখ প্রকাশ করেছিলেন। দুজনই বিবাহিত এবং তাদের সংসারে তিনটি করে সন্তান রয়েছে।

গত বছর গিনা কোলাডাঙ্গেলোকে ব্রিটিশ স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ দেন স্বাস্থ্যমন্ত্রী।

এ ঘটনায় নিজের দোষ স্বীকার করে নিয়েছেন তিন বছর দায়িত্ব পালন করা ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী। টুইটারে প্রকাশ করা এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, আমি স্বাস্থ্য ও সামাজিক সেবা খাতের মন্ত্রীর পদ থেকে প্রধানমন্ত্রীর কাছে ইস্তফা চেয়েছি। সবাই এই সময়ে (সামাজিক দূরত্ব মেনে চলতে) যে পরিমাণ ত্যাগ স্বীকার করছেন, আমি তা অনুধাবন করতে পারি। এ কারণেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

 কবির আহমেদ/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সহকর্মীকে চুমু দিয়ে কোভিড-১৯ বিধি ভাঙায় ব্রিটিশ স্বাস্থ্যন্ত্রীর পদত্যাগ

আপডেটের সময় ০৮:৫৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১