ভিয়েনা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

বাংলাদেশে পুনরায় করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যুবরণের সংখ্যা বৃদ্ধি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • ২৮ সময় দেখুন

আজ করোনায় পুনরায় একদিনে শনাক্ত ৬ হাজারের ওপরে এবং মৃত্যু ৮১ জনের

বাংলাদেশ ডেস্কঃ বাংলাদেশের বিভিন্ন দৈনিক পত্রিকা, স্বাস্থ্য অধিদপ্তরের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৮১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৮৬৮ জন। এ সময় ৬ হাজার ৫৮ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জন।

আজ বৃহস্পতিবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ৮১ জনের মধ্যে পুরুষ ৫৫ জন এবং নারী ২৬ জন। আর তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৬২ জন, বেসরকারি হাসপাতালে ১৪ জন এবং বাসায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৫৫৪টি পরীক্ষাগারে ৩০ হাজার ৯৯৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৩০ হাজার ৩৯১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৬৪ লাখ ৩৫ হাজার ৪৬৬টি। পরীক্ষায় আরও ছয় হাজার ৫৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল আট লাখ ৭২ হাজার ৯৩৫ জন।

এই সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩ হাজার ২৩০ জন। আজ দেশে সুস্থ হয়েছেন মোট সাত লাখ ৯৪ হাজার ৭৮৩ জন রোগী।।গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষার হার ১৯ দশমিক ৯৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক শূন্য পাঁচ শংতাশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৯ শতাংশ।

এখানে উল্লেখ্য যে,২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ১৩ হাজার ৮৬৮ মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ নয় হাজার ৯২০ জন (৭১ দশমিক ৫৪ ভাগ) ও নারী তিন হাজার ৯২০ জন (২৮ দশমিক ৪৬ ভাগ)।

কবির আহমেদ/ ইবি টাইমস

জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশে পুনরায় করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যুবরণের সংখ্যা বৃদ্ধি

আপডেটের সময় ০৫:২৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১