ভিয়েনা ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

পাচারে জড়িত কাউকে ছাড় দেয়া হয় না: দাবি বিজিবি মহাপরিচালকের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • ৯১ সময় দেখুন

ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেছেন, নারী ও শিশু পাচারে জড়িত কাউকে ছাড় দেওয়া হয় না। নারী-শিশু পাচার ও মাদকের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি রয়েছে। এমনকি নারী পাচার সংক্রান্ত ঘটনায় কারও কোনো সুপারিশ বিজিবি পাত্তা দেয় না।

রাজধানীর গুলশানে বৃহস্পতিবার (২৪ জুন) ‘সীমান্ত ব্যাংক’-এর ১৯তম শাখা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় বিজিবির মহাপরিচালক আরও বলেন, পুলিশ-বিজিবি একই মন্ত্রণালয়ের কাজ করে এবং পরস্পরের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষাসহ সীমান্তেও আমরা কাজ করছি।

তিনি বলেন, নারী পাচার রোধে মিডিয়ার একটি বড় ভূমিকা রয়েছে। কেউ যেন প্রলোভনে পড়ে নারী পাচারের শিকার না হয়, সেদিকে সমাজের সবাইকে সচেতন থাকতে হবে। মিডিয়া ও জনগণের সহযোগিতা ছাড়া বিজিবির একার পক্ষে পাচার রোধ করা সম্ভব না।

ঢাকা/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পাচারে জড়িত কাউকে ছাড় দেয়া হয় না: দাবি বিজিবি মহাপরিচালকের

আপডেটের সময় ১০:১৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১