ভিয়েনা ০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় মাদক কারবারি আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৮:৫০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৬৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : নেত্রকোণা জেলার দুর্গাপুরে পুলিশের অভিযানে শুল্ক কর ফাঁকি দিয়ে সীমান্ত পথে আনা ৮০ বোতল ভারতীয় মদসহ এক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে দুর্গাপুর ইউনিয়নের পূর্ব মাকড়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত শফিকুল ইসলাম (৩৬) জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের গুনাপাড়া গ্রামের কদ্দুছ বেপারীর ছেলে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার এসআই নূর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম আজ দুপুর পৌনে ২টার দিকে পূর্ব মাকড়াইল এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত পথে অবৈধভাবে আনা ১ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের ৮০ বোতল ভারতীয় মদসহ শফিকুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় এসআই নূর ইসলাম বাদী হয়ে আটককৃত শফিকুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন।

ওসি আরও জানান, আটককৃত মাদক কারবারিকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
ঢাকা/এসএস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নেত্রকোণায় মাদক কারবারি আটক

আপডেটের সময় ০১:৫৮:৫০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬