ভিয়েনা ০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

লালমোহনে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে আহত ৬

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৭৪ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলায় অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। সোমবার বিকেলে পৌরশহরের উপজেলা গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- শরীফ (২০), রাসেল (৩০), বশির আহমেদ (৪৫), কাশেম (৪০), জান্টু পরান (৫৫) ও মো. শহিদ (৪০)। তারা সবাই লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী মো. রিয়াজ জানান, লালমোহন বাজার থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা উপজেলা গেট এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা গ্যাসসিলেন্ডার বোঝাই পিকআপের সঙ্গে ওই অটোরিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় আহত হন চালকসহ ওই অটোরিকশার ৬ যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক মো. রাসেল ও বশির আহমেদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পিকআপটিকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে আহত ৬

আপডেটের সময় ০৩:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬