ভিয়েনা ১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট-বালিতে ঝুঁকিতে ৪০ লাখ টাকার প্রকল্প মন্ত্রণালয়ে ব্যয় সংকোচনে সাধনে এসি ব্যবহার করি না : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী নিহত লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কলেজ ছাত্র রিজওয়ান রশীদের বানানো ‘রেসিং কার’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন প্রধানমন্ত্রীর বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি

সালমানের পর এবার শাহরুখকে হত্যার হুমকি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • ১২২ সময় দেখুন

বিনোদন ডেস্ক: বলিউড ভাইজান সালমান খানের পর এবার বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভারতের ছত্তিশগড় থেকে মুম্বাই পুলিশের কাছে ফোন করে শাহরুখকে হত্যার হুমকি দিয়ে ৫০ লাখ টাকা দাবি করেছে এক অজ্ঞাত যুবক।

ফোন পাওয়ার পরই সতর্ক অবস্থানে পুলিশ। ফোনের লোকেশন যাচাই করে এরইমধ্যে ছত্তিশগড়ে পৌঁছে গেছে তারা।

পুলিশ জানিয়েছে, ওই ফোনের আড়ালে আছে ফয়জান নামের এক যুবক। তাকে খোঁজার চেষ্টা চলছে।ওই ব্যক্তি কোনো সন্ত্রাসী দল বিশেষ করে লরেন্স বিষ্ণোইর দলের সদস্য কি না- তা খতিয়ে দেখা হচ্ছে।

সালমানকে হত্যার হুমকির সঙ্গে শাহরুখের এ ঘটনার কোনো যোগাযোগ আছে কি না- তাও খতিয়ে দেখছে পুলিশ।

প্রতি বছর জন্মদিনের রাতে মান্নাতের বারান্দায় এসে ভক্তদের দেখা দেন কিং খান। কিন্তু আগের জন্মদিনগুলোর মতো তার বাড়ির সামনে হাজারো ভক্ত জড়ো হলেও শাহরুখ দেখা দেননি। অন্যবারের চেয়ে এবার মান্নাতকে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছিল মুম্বাই পুলিশ। বাড়ির সামনে যাতে বেশি ভিড় না জমে, সেদিকেও কড়া নজরদারি ছিল।

পরে জন্মদিনের সন্ধ্যায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে কিছু ভক্তের সঙ্গে দেখা করেন মি. বলিউড বাদশাহ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, নিরাপত্তার শঙ্কা দেখা দিতে পারে- এমনটি শাহরুখকে আগেই জানিয়েছিল পুলিশ। সে অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়।

জন্মদিনে এমন নিরাপত্তা দেওয়ার জন্য মুম্বাই পুলিশকে ধন্যবাদ জানান শাহরুখ খান। মান্নাতের নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যদের খাবারের বক্স পাঠিয়ে সঙ্গে নোট লিখে দিয়েছিলেন ‘থ্যাঙ্ক ইউ’।

তবে শাহরুখ যে এবারই প্রথম হত্যার হুমকি পেয়েছেন তা নয়। এর আগে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর সাফল্যের পর ২০২৩ সালের অক্টোবরে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলিউড বাদশাহকে।ওই ঘটনার পর শাহরুখকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছিল মুম্বাই পুলিশ।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট-বালিতে ঝুঁকিতে ৪০ লাখ টাকার প্রকল্প

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সালমানের পর এবার শাহরুখকে হত্যার হুমকি

আপডেটের সময় ০৫:৩৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪