ভিয়েনা ০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল চালক নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৩ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় আল-আমিন (১৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কালিহাতী পৌর এলাকার কামার্থী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন উপজেলার বল্লা ইউনিয়নের বেহালাবাড়ী গ্রামের মোহাম্মদ আরিফের ছেলে।
স্থানীয়রা জানায়, বল্লা থেকে কালিহাতীগামী একটি মোটরসাইকেল কামার্থী বাসস্ট্যান্ডে পৌঁছলে পথচারী সাদেক আলীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলচালক আল-আমিন, আরোহী সোহাগ (১৬) ও পথচারী সাদেক আলী আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন। আহত সোহাগ ও সাদেক আলী চিকিৎসাধীন।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুস ছালাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল চালক নিহত

আপডেটের সময় ০৫:১৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬